‘চোর হলেও ঈমানদার’ কলোনিয়াল পাইপলাইনের হ্যাকাররা

১১ মে, ২০২১ ০১:৫১  
সম্প্রতি যুক্তরাষ্ট্রের কলোনিয়াল পাইপলাইনে র‍্যানসমওয়্যার হ্যাকিংয়ের পিছনের হ্যাকার গোষ্ঠীকে চিহ্নিত করা গেছে। তারা এই ঘটনায় ‘সামাজিক প্রভাব’ পড়ায় ক্ষমা চেয়েছে। তাদের মূল লক্ষ্য অর্থ আয় করা, সামাজিক সমস্যা তৈরি করা নয়; এমনটাই দাবি করেছে হ্যাকার গোষ্ঠী ‘ডার্কসাইড’। খবর দ্য ভার্জ। এফবিআই নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্রের বৃহত্তম জ্বালানি পাইপলাইন বন্ধের পিছনে ডার্কসাইডের ম্যালওয়্যার দায়ী ছিলো। গ্রুপটি ডার্ক ওয়েবসাইটে বিষয়টির জন্য ক্ষমা চেয়েছে। তারা বলেছে, আমরা অরাজনৈতিক, আমরা ভৌগলিক রাজনীতিতে অংশগ্রহণ করি না। আমাদেরকে সাথে কোনো সরকারের যোগসূত্র রয়েছে এমনটি মেলাতে যাবেন না এবং আমাদের উদ্দেশ্য দেখবেন। আমাদের প্রধান লক্ষ্য হলো অর্থ আয় করা এবং সমাজের জন্য কোনো সমস্যা তৈরি করা নয়। আজকের থেকে আমরা মডারেশন চালু করছি। এখন আমাদের কোনো অংশীদার কোনো কোম্পানির ডেটা এনক্রিপ্ট করতে চাইলে সেক্ষেত্রে সামাজিক প্রভাব পড়তে পারে কিনা সেটি যাচাই করা হবে। হ্যাকার গ্রুপটি তাদের ওয়েবসাইটে ‘কোড অব কনড্যাক্ট’ সেকশনে উল্লেখ করেছে যে তারা কোনো হাসপাতাল, অন্ত্যেষ্টিক্রিয়া সংগঠন এবং অলাভজনক প্রতিষ্ঠানে হামলা চালায় না। তারা বৃহৎ কোম্পানিকে টার্গেট করে এবং মাঝে মাঝে দাতব্য সংস্থায় অনুদান দেয়। ডিবিটেক/বিএমটি